সব্জীর খিচুড়ি (sabjir khichdi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মুগডাল শুকনো কড়াইতে ভালো করে নেড়ে হালকা লাল হলে তুলে নিতে হবে।
- 2
এর পরেই মুগডাল জলে ভিজিয়ে রাখতে হবে।
- 3
গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রাখতে হবে।
- 4
কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু গাজর বিন্সও ফুলকপি হালকা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে।
- 5
ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিতে হবে।
- 6
এরপর এতে আদাবাটা দিতে হবে।
- 7
এরপর একে একে ধনে,জিরা গুঁড়ো,হলুদ গুঁড়ো, নুন,শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে কষাতে হবে।
- 8
এরপর টমেটো বাটা দিতে হবে।
- 9
এরপর এতে ভেজে রাখা মুগ ডাল ও গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে কষাতে হবে।
- 10
কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজি দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে কুড়ি মিনিট।
- 11
মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নিতে হবে জল শুকিয়ে আসছে কিনা।
- 12
জল কমে গেলে আবার জল দিতে হবে এভাবে আধঘন্টা একদম কম আঁচে রান্না করতে হবে।
- 13
আধঘন্টা পর ঢাকা খুলে নামিয়ে উপর থেকে আবার গরম মসলার গুঁড়া ছড়িয়ে পরিবেশন করুন সবজির খিচুড়ি।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি