শেজওয়ান চিকেন প্যান পিজ্জা (Schezwan Chicken pan pizza recipe in bengali)

#SWC
চাইনিজ পদ বাঙালীর খুবই পছন্দের। শেজওয়ান সস দিয়ে এইরকম ভিন্ন স্বাদের চিকেন প্যান পিজ্জা ছোট থেকে বড় সকলের খুব ভাল লাগবে।
শেজওয়ান চিকেন প্যান পিজ্জা (Schezwan Chicken pan pizza recipe in bengali)
#SWC
চাইনিজ পদ বাঙালীর খুবই পছন্দের। শেজওয়ান সস দিয়ে এইরকম ভিন্ন স্বাদের চিকেন প্যান পিজ্জা ছোট থেকে বড় সকলের খুব ভাল লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে শেজওয়ান সস বানানোর জন্য লঙ্কা বীজ বের করে গরম জলে 2-3 ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।এবার মিক্সিতে এই ভেজানো লঙ্কা বেটে নিতে হবে।কড়াই এ তেল গরম করে,রসুন ও আদা কুচি দিয়ে,লঙ্কা পেস্ট দিয়ে ভাল করে নাড়তে হবে।এরপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখতে হবে।এবার সোয়া সস, ভিনিগার, নুন, চিনি,গোলমরিচ গুঁড়ো,টমেটো কেচাপ দিয়ে ভাল করে মিক্স করে,তেল ছেড়ে আসা অবধি নাড়তে হবে।যখন প্যানের গা থেকে তেল বের হবে,তখন একটি বাটিতে ঢেলে ঠাণ্ডা করে নিতে হবে,তৈরি হয়ে গেল ঘরে বানানো শেজওয়ান সস।
- 2
এবার পিজ্জার ডো এর জন্য ইস্ট চিনি উষ্ণ জলে ভিজিয়ে রাখতে হবে। এবার ময়দা ও আটার মধ্যে নুন, তেল ও ইস্টের মিশ্রণ ঢেলে ভাল করে মেখে,তেল লাগিয়ে ঢেকে 2 ঘণ্টা রাখতে হবে।
- 3
চিকেনের পিসে,নুন, লঙ্কার গুঁড়ো,শেজওয়ান সস, ভিনিগার ও সোয়া সস মিশিয়ে 1/2 ঘণ্টা রাখতে হবে।এবার কড়াই এ তেল গরম করে, ম্যারিনেট করা চিকেনের মধ্যে কর্ণফ্লাওয়ার মিশিয়ে,এই পিস গুলো দুই পিঠ ভাল করে ভেজে তুলে রাখতে হবে।
- 4
পিজ্জার ডো ফুলে উঠলে,আবার খুব ভাল করে মেখে তিনভাগ করে নিতে হবে।
- 5
একটি ভাগ একটা ননস্টিক পাত্রে অল্প তেল ব্রাশ করে,রেখে হাত দিয়ে চেপে সমান করে ছড়িয়ে দিতে হবে। এরপর কাঁটা চামচ দিয়ে ওর উপর ছোট ছোট ছিদ্র করে দিতে হবে।
- 6
ওর উপর শেজওয়ান সস ভাল করে লাগিয়ে,তার উপর চীজ ছড়িয়ে দিতে হবে।এরপর ওর উপর একে একে,ক্যাপ্সিকাম, পেঁয়াজ, গাজর ও ভাজা শেজওয়ান চিকেন, নুন, অরিগ্যানো, চিলি ফ্লেকস ও মিক্সড হার্বস ছড়িয়ে দিতে হবে।
- 7
একটি বড় কড়াই ঢাকা দিয়ে 2-3 মিনিট প্রিহিট করে,ওর মধ্যে পিজ্জার পাত্র টি বসিয়ে ঢাকা দিয়ে 10-12 মিডিয়াম আঁচে রাখতে হবে।
- 8
এরপর পিজ্জা কুক হয়ে গেলে, একটু ঠাণ্ডা হলে,সাবধানে কড়াই থেকে বের কেটে গরম গরম পরিবেশন করতে হবে শেজওয়ান চিকেন প্যান পিজ্জা।
Similar Recipes
More Recipes


























মন্তব্যগুলি (18)