লইট্টা শুটকি ভুনা

Nasrin Ara Chowdhury @recipes_by_nasrin
লইট্টা শুটকি ভুনা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ৩/৪ পিস করে একটা মাছ কেটে নিতে হবে। তারপর মাছগুলো ভালো করে পানিতে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে মাছ গুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোন ময়লা বা বালু না থাকে। ধোয়ার পর মাছগুলো কাঁটা ছাড়িয়ে নিতে হবে।
- 2
কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজকুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে গোটা রসুন দিয়ে দিতে হবে। পেঁয়াজ এবং রসুন গুলা একটু নরম হয়ে এলে তার মধ্যে বেছে রাখামাছ গুলো দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে সব মসলা এবং লবণ দিয়ে ভালোমতো কষাতে হবে।
- 3
কষানো হয়ে গেলে তার মধ্যে এক কাপ পানি দিয়ে দিতে হবে এবং ওপর দিয়ে কয়েকটা কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। পানি শুকিয়ে এলে ভালোমতো কষিয়ে নামিয়ে ফেলতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15933335



মন্তব্যগুলি