রান্নার নির্দেশ
- 1
প্রথমে ফুলকপি টুকরো করে নিব, টমেটো ও আলু টুকরো করে নিব
- 2
তেলাপিয়া মাছ টা ভালো করে ধুয়ে নিব তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, জিরাগুঁড়া সামান্য ও লবন দিয়ে মাছ টা মেরিনেট করে রাখবো।
- 3
এখন চুলায় একটি পেন বসিয়ে পরিমান মতো তেল। দিব, তেল টা গরম হলে মাছ গুলি ভেজে নিব।
- 4
তারপর ঐ তেলের মধ্যে সবজি গুলি দিব দিয়ে হাল্কা ভেজে নিব,
অন্য একটি পেন বসিয়ে তেল দিব এখন সব মাখানো মশলা দিয়ে ভলো ভাবে কষিয়ে নিব, যাতে তলায় না লাগে - 5
এখন সবজিটা ভালো ভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব।যখন আলু ফিল কপি টমেটো সিদ্ধ হয়ে আসবে তখন
মাছ টা সবজির মধ্যে ঢেলে দিব ২/৩ মিনিট পর ঢাকনা খুলে ধনিয়াপাতা কুঁচি দিয়ে নামিয়ে নিব। গরম ভাতের সাথে পরিবেশন করবো, শীতের সবজি অসাধারন লাগে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15936212



















মন্তব্যগুলি