চিকেন কষা(Chicken kosha recipe in bengali)

Ananya Roy @cook_ananyaroy
#VS1
নতুন আলু দিয়ে চিকেন কষার স্বাদ দারুণ হয়। এই রান্নাতে কোনো জল ব্যবহার হয় না।
চিকেন কষা(Chicken kosha recipe in bengali)
#VS1
নতুন আলু দিয়ে চিকেন কষার স্বাদ দারুণ হয়। এই রান্নাতে কোনো জল ব্যবহার হয় না।
রান্নার নির্দেশ
- 1
লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ গুঁড়ো করে নিন। চিকেনে নুন, হলুদগুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা-রসুন বাটা, গুঁড়ো করা মশলা, টক দই, 1 টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখুন।
- 2
2 টেবিল চামচ তেল কড়াইতে দিন। এবার তেজপাতা, পেঁয়াজ কুচি দিন। 10 মিনিট গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখুন। গোটা শুকনো লঙ্কা, চিনি দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রাখুন।
- 3
এবার চিকেনের পিসগুলি তুলে দিন। আলু দিয়ে দিন। গ্যাস কমিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে রাখুন। এবার ম্যারিনেশানের বাকি মশলা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রাখুন। চিকেন ও আলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15934882




মন্তব্যগুলি (2)