চিজি পনির জিংগি পার্সেল

চিজি পনির জিংগি পার্সেল
রান্নার নির্দেশ
- 1
ময়দা ইস্ট, চিনি, লবণ, গুড়ো দুধ ও পরিমাণ মত গরম জল দিয়ে মেখে ডো বানিয়ে নিতে হবে। এখন ডো টা তেল দিয়ে মেখে গরম জায়গায় ঢেকে রাখতে হবে।
- 2
দুধ জ্বাল দিয়ে ছানা কেটে চাপা দিয়ে পনির বানিয়ে নিতে হবে বা কেনা পনির টুকরো করে কেটে নিতে হবে।
- 3
প্যানে বাটার দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে ক্যাপসিকাম,টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে লবণ টমেটো সস মরিচ গুড়ো দিয়ে নাড়াচাড়া করে পনির দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।
- 4
মেখে রাখা ডো থেকে ৪টি ভাগ করে ভালো করে মেখে গোল করে বেলে নিয়ে তিন সাইডে ভাঁজ করে নিয়ে মাঝে মোজারেলা চিজ দিয়ে এর উপরে পনির পুর দিয়ে উপরে চিজ দিয়ে তিন সাইড মাঝে এনে আাটকে পুটুলির মতো বানাতে হবে।
- 5
এভাবে সবগুলো বানিয়ে দুধ ব্রাশ করে উপরে ওরিগেনো ছড়িয়ে ৫ মিনিট ঢেকে রেখে ওভেনে বা চুলায় বেক করে নিতে হবে.।
- 6
- 7
ওভেন থেকে বের করে উপরে বাটার ব্রাশ করে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (2)