চিংড়ি মাছের ভেজিটেবল কারি
# FFW
Week4
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ ধুয়ে মাছের গায়ে হলুদ ও লবন মরিচের গুঁড়ো রসুনবাটা সামান্য দিয়ে মেরিনেট করে রাখবো ৫ মিনিট।
- 2
তারপর পরিমান মতো তেল দিয়ে মাছটা হাল্কা ভেজে নিব।
- 3
তারপর সব সবজি জুলিয়ান কাট করে কেটে নিব। তারপর তেলের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবন দিয়ে টমোটো ছাড়া হাল্কা ভেজে নিব।
- 4
এখন অন্য একটি পেন বসিয়ে পরিমান মতো তেল দিব তেল টা গরম হলে পিয়াজ কুঁচি টা দিয়ে নেড়েচেড়ে পিয়াজবাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, জিরাগুঁড়া গোল মরিচের গুঁড়ো সাদ মতো লবন দিয়ে কষিয়ে নিব
তারপর আগে টমেটো দিয়ে কষিয়ে নিব। - 5
তারপর ভাজা সবজি, চিংড়ি মাছ দিয়ে মশলার উপরে কষিয়ে নিব।
- 6
তারপর পরিমান মতো পানি দিয়ে ঢেকে দিব। মিডিয়াম আঁচে রান্না করবো,যখন সব সবজি সিদ্ধ হয়ে আসবে তখন কাঁচা মরিচ ফালি ও ধনিয়াপাতা কুঁচি দিয়ে নামিয়ে নিব ভিষন মজার এই চিংড়ি মাছের ভেজিটেবল কারি,তারপর পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি