সেমাই এর পায়েস (semai er payesh recipe in Bengali)

ওয়ার্ল্ড মিল্ক ডে উপলক্ষে আমি বানিয়ে নিলাম সেমাই এর পায়েস।
সেমাই খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। সেমাই দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই মজাদার। আর এই সেমাই দিয়ে যদি পায়েস বানিয়ে পরিবেশন করা হয় তাহলে তো আর কোন কথা হবেনা।

রান্নার নির্দেশ
- 1
একটি বড়ো কড়াই গরম করে তাতে ২.৫ টেবিল চামচ ঘি একটু গরম করে নিয়ে, কাজু ও কিসমিস দিয়ে, ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। এবার এর মধ্যে ২ টি তেজপাতা টুকরো করে, এবং ২ টি এলাচ খুব ভালো করে থেঁতো করে ভেজে নিতে হবে।
- 2
এলাচ ও তেজপাতা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে সেমাই দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। সেমাই গুলো ব্রাউন ভাজা হলে অন্য পাত্রে তুলে রাখতে হবে।
- 3
এবার আমি এই কড়াই তে ২ কেজি দুধ নিয়ে, গরম করতে দিয়েছি। আপনারা চাইলে অন্য পাত্র ব্যবহার করতে পারেন। দুধ খুব ভালো করে ফুটে উঠলে, কিছুটা দুধ তুলে রেখে ঠাণ্ডা করে নিয়ে, আমূল দুধ খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে কোনো লাম্প না থাকে।
- 4
দুধ ফুটতে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচের দিকে লেগে যেতে পারে। এই ভাবে দুধ ফুটতে ফুটতে যখন অর্ধেকের থেকে বেশি কমে যাবে, তখন এই দুধের মধ্যে ভেজে রাখা সেমাই দিয়ে, হালকা করে নাড়াচাড়া করতে হবে এবং গ্যাসের ফ্লেম একেবারে লো তে রাখতে হবে। সেমাই একটু সিদ্ধ হলে এর মধ্যে আমূল দুধ ও চিনি দিয়ে নেড়ে একটু ফুটতে দিতে হবে। এবার এর মধ্যে অর্ধেক কাজুবাদাম ও কিসমিস ভাজা মিশিয়ে দিতে হবে।
- 5
এবার গ্যাসের ফ্লেম অফ করে,যে পাত্রে পরিবেশন করা হবে তার মধ্যে সেমাই দিয়ে, উপর থেকে কাজু ও কিসমিস ভাজা দিয়ে ডেকরেশান করে, পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)