জিরা আলু (Jeera aloo recipe in Bengali)

#alu
আজ নিয়ে আসলাম আমার খুব পছন্দের রেসিপি জিরা আলু ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সেদ্ধ করে রাখা আলু ডুমু ডুমু করে টুকরো করে কেটে নিতে হবে।
- 2
একটি কড়াই গরম করে গোটা জিরে আর গোটা ধনে হালকা রোস্ট করে নিতে হবে।
- 3
রোস্টেড জিরে আর ধনী একটি ব্লেন্ডিং যারে গুঁড়ো করে ভাজা মশলা টি তৈরি করে নিতে হবে।
- 4
একই কড়াইতে সরষের তেল গরম করে কিছু গোটা জিরে ফুরন দিতে হবে। তারপর হিং আর ভাজা মসলার গুঁড়ো ফুরনে দিতে হবে।
- 5
এবার টুকরো করে রাখা সেদ্ধ আলু গুলি মিশাতে হবে। দিতে হবে হলুদ, জিরে আর লাল লঙ্কা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
- 6
এবার কাঁচালঙ্কা টুকরো করে মিশাতে হবে। স্বাদমতো নুন দিতে হবে। সবকিছু একসাথে মিশিয়ে হালকা হালকা ভাজা করে নিতে হবে। এ সময় 2 টেবিল চামচ জল দিতে হবে যাতে করে মসলা গুলি লেগে না যায়।
- 7
এবার দিতে হবে গরম মশলা গুঁড়ো, কুচোনো নাগা ধনেপাতা আর খানিকটা ভাজা মশলা গুঁড়ো। সবকিছু একসাথে ভাল করে মিশিয়ে নিতে হবে।
- 8
হয়ে গেলে তৈরি আমাদের জিরা আলু ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (5)