এঁচোড়ের ডালনা(Enchorer dalna recipe in Bengali)
Chandana Mondal @cook_27576991
এঁচোড়ের ডালনা(Enchorer dalna recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে এঁচোড় কেটে ধুয়ে একটু হালকা ভাপিয়ে নিতে হবে।আলু বড় ডুমো করে কেটেরাখতে হবে।আতপচাল ঘন্টাখানেক আগে ভিজিয়ে রাখতে হবে।জল ঝরিয়ে গরম মশলার সঙ্গে বেটে রাখতে হবে।
- 2
কড়াইতে তেল দিয়ে আলু ভেজে তুলে রাখতে হবে।বাকি তেলে এঁচোড় ভেজে নিতে হবে।
- 3
এবার কড়াইতে থাকা তেলে ঘি ও চিনি দিতে হবে।চিনি লাল হলে গোটা জিরে,তেজপাতা,আদাবাটা দিয়ে ভাজতে হবে।ভাজা ভাজা হলে টমেটো,নুন,হলুদ,জিরেওধনে গুড়োদিয়ে কষাতে হবে।সামান্য জল দিতে হবে।
- 4
ভালোমতো কষানো হলে এঁচোড় ও আলু দিয়ে নেড়েচেড়ে জল দিয়ে ফোটাতে হবে।সমস্তটা ভালো সেদ্ধ হলে বাটাচালের মিশ্রন ও ঘি ছড়িয়ে গ্যাস বন্ধকরে ঢেকে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16100927



মন্তব্যগুলি