রাঙা আলুর সন্দেশ (ranga aloor sondesh recipe in Bengali)

অনেক দিন ধরে ফ্রিজে কয়েক টা রাঙা আলু পড়ে ছিল ঠিক কি বানাবো বুঝতে পারছি লাম না ।আজকে ভাবলাম এই গুলো দিয়ে সন্দেশ বানাই কেমন হয়।সত্যি খুব ভালো হয়েছে চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন।

রান্নার নির্দেশ
- 1
রাঙা আলু টাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে ছাল ছাড়িয়ে মেশ করে নিয়ে হবে।
- 2
কড়াই তে ঘি দিয়ে মেশ করা রাঙা আলু দিয়ে মাঝারি আঁচে একটু ভেজে ওর মধ্যে মিল্ক মেড/খোয়া দিয়ে ভালো করে মিশিয়ে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে বানিয়ে নিতে হবে ।যখন দেখবেন শুকনো শুকনো হয়ে কড়াই থেকে গা ছাড়া ছাড়া হলে আঁচ থেকে নামিয়ে নিতে হবে
- 3
আগে থেকে ঘি মাখিয়ে রাখা পাএ তে ঢেলে ভালো করে বিছিয়ে ঠান্ডা করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে তাহলে ই তৈরি হয় যাবে রাঙা আলুর সন্দেশ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি