ছোলার ডালের ধোঁকার ডালনা (cholar daler dhokar dalna recipe in Bengali)

ছোলার ডালের ধোঁকার ডালনা (cholar daler dhokar dalna recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আগেরদিন রাতে ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে।
- 2
পরের দিন কাঁচা লঙ্কা ও ছোলার ডাল ভালো করে মিহি করে বেটে নিতে হবে।
- 3
এবার কড়াইতে ৩ চামচ তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে ডাল বাটা, এক চামচ আদা বাটা, স্বাদমতো নুন ও এক চামচ চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে শুকনো করে নিতে হবে।
- 4
নামিয়ে থালায় ছড়িয়ে চৌকো বরফি আকারে কেটে নিতে হবে (থালায় আগে থেকেই একটু তেল মাখিয়ে রাখতে হবে)
- 5
এবার ঐ বরফি গুলি ডুবো তেলে ভেজে নিতে হবে।
- 6
এবার কড়াইতে ৪ চামচ তেল দিয়ে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর এতে টমেটো কুচি করে ভালো করে ভাজতে হবে।
- 7
টমেটো ভাজা হলে এরমধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি ও নুন দিয়ে ভালো করে কষতে হবে।
- 8
মশলা কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে।
- 9
জল ভালো করে ফুটতে শুরু করলে ভেজে রাখা ধোঁকা গুলি দিয়ে দিতে হবে।
- 10
কম আঁচে পাঁচ মিনিট ফুটিয়ে ঘি ও গরম মশলা দিয়ে ঢাকা দিতে হবে এবং গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 11
পাঁচ মিনিট পরে ঢাকা খুলে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
এটা রুটি বা পরোটার সাথেও ভালো লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি