আড় মাছের রসা (aar macher rasa recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আর মাছ নুন হলুদ গায়ে মাখিয়ে ভাল করে ভেজে নিতে হবে।
- 2
এরপর ওই তেলেই গোটা জিরে ফোড়ন দিতে হবে।
- 3
এরপর পেঁয়াজ বাটা,আদা রসুন বাটা দিয়ে দিতে হবে।
- 4
এরপর স্বাদমতো নুন হলুদ গুঁড়ো দিয়ে কষাতে হবে।
- 5
এরপর শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো দিয়ে কষাতে হবে।
- 6
কষাতে কষাতে তেল ছেড়ে আসলে ভেজে রাখা মাছগুলি দিতে হবে।
- 7
এরপর প্রয়োজনমতো জল দিয়ে মাছ গুলি মাঝারি আঁচে রান্না করতে হবে।
- 8
আর মাছের রসা যখন শুকিয়ে আসবে,তখন উপর থেকে গরম মসলার গুঁড়া ছড়িয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16146259




মন্তব্যগুলি