ধনেপাতা দিয়ে আলুর দম (dhanepata diye aloor dum recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে তেল গরম করে আলুর টুকরোগুলো ভাল করে ভেজে তুলে রাখুন
- 2
এবার তেলের মধ্যে তেজপাতা,গোটা জিরে ফোড়ন দিন এবং টমেটো কুচি, আদা বাটা,হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো,জিরে গুঁড়ো, নুন, চিনি দিয়ে অল্প জল দিয়ে কষাতে থাকুন
- 3
মসলা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে, ধনেপাতা দিয়ে আবারও মসলার সাথে কষাতে থাকুন
- 4
আলু এবং মসলা একসাথে ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে দিন এবং অল্প আঁচে রান্না করুন
- 5
আলু সেদ্ধ হয়ে গেলে ঝোল কমে এলে গা মাখা অবস্থায় ঘি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন
- 6
লুচি বা পরোটার সাথে আলুর দম পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16194828




মন্তব্যগুলি