ম্যাঙ্গো পাটিসাপটা (mango patishapta recipe in Bengali)

#mm
পাটিসাপটা কম বেশি অনেকেই ভালোবাসেন আর সেটা যদি হয় পাকা আমের তাহলে তো কথাই নেই।
ম্যাঙ্গো পাটিসাপটা (mango patishapta recipe in Bengali)
#mm
পাটিসাপটা কম বেশি অনেকেই ভালোবাসেন আর সেটা যদি হয় পাকা আমের তাহলে তো কথাই নেই।
রান্নার নির্দেশ
- 1
আমের পাল্প ছেঁকে নিতে হবে। একটি পাত্রে ব্যাটারের সমস্ত শুকনো উপকরনগুলি নিয়ে তাতে অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নিয়ে ব্যাটার বানিয়ে শেষে ম্যাঙ্গো পাল্পটা মিশিয়ে ব্যাটার রেডি করে 1ঘন্টা রেখে দিতে হবে।
- 2
একটি কড়াই গরম করে তাতে দুধ ঢেলে একটু গরম করে এতে গুড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধ যখন একদম ঘন হয়ে আসবে তখন এতে গুড়ো চিনি মেশাতে হবে। এবার এতে ম্যাঙ্গো পাল্প মিশিয়ে নাড়াচাড়া করে শুকনো করে নিলে পুর রেডি।এবার ঠান্ডা করে নিতে হবে।
- 3
একটি তাওয়া (ননস্টিক হলে ভালো) গরম করে তাতে একটু তেল ব্রাশ করে একটি গোল হাতা দিয়ে ব্যাটার তাওয়ায় দিয়ে গোল করে ছড়িয়ে দিতে হবে।যখন এটা নিচ থেকে ছাড়তে শুরু করবে তখন আমের পুর লম্বা করে একটা সাইডে রেখে রোল করে পাটিসাপটা উল্টে দিয়ে কয়েক সেকেন্ড রেখে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরী সুস্বাদু, মাউথ মেল্টিং পাটিসাপটা রেডি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)