পেপার চিকেন (pepper chicken recipe in Bengali)

#LS
আমি আজ লাঞ্চ রেসিপি তে নিয়ে এসেছি ভীষণ ই সুস্বাদু পেপার চিকেন।
পেপার চিকেন (pepper chicken recipe in Bengali)
#LS
আমি আজ লাঞ্চ রেসিপি তে নিয়ে এসেছি ভীষণ ই সুস্বাদু পেপার চিকেন।
রান্নার নির্দেশ
- 1
প্রথম এ চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে গুঁড়ো গরম মশলা বাদে সব মশলা আর টকদই মাখিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে।
আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে তুলে রাখতে হবে। - 2
তার পর কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোরন দিয়ে একটু নেড়ে নিয়ে গোলমরিচ গুলো থেঁতো করে দিয়ে দিতে হবে। তার পর ম্যারিনেট করা চিকেন টা দিয়ে দিতে হবে।
- 3
একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে টমেটো কুচি আর স্বাদ মতো নুন দিয়ে নেড়েচেড়ে কষাতে হবে।
- 4
মশলা ভালো মতো কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলু গুলো দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে।
- 5
তার পর এক কাপ মতো ফুটন্ত গরম জল দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে 15 মিনিট মতো।মাঝে মাঝে ঢাক খুলে নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়।
- 6
ঝোল টা গায়ে গায়ে হয়ে এলে শাহি গরম মশলা দিয়ে মিশিয়ে একটু ফুটিয়ে গ্যাস বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে তার পর পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি