গুলাবজামুন পরোটা (gulabjamun paratha recipe in Bengali)

ভাইরাল গুলাব জামুন পরাঠা
গুলাবজামুন পরোটা (gulabjamun paratha recipe in Bengali)
ভাইরাল গুলাব জামুন পরাঠা
রান্নার নির্দেশ
- 1
সবার প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ২৫০ গ্রাম ময়দা । এরপর এতে ১ চিমিটি লবণ ১ চিমটি চিনি আর ১ টেবিল চামচ ঘী দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো । তারপর অল্প অল্প করে পরিমান মত জল দিয়ে নরম করে মেখে নেবো।
মাখা হয়ে গেলে ডো টা ঢাকা দিয়ে রেখে দেবো ৩০ মিনিটের জন্য। - 2
৩০ মিনিট পর ডো টা আরো একবার ভালোমত মেখে লেচি কেটে নেবো ।
এইবার একটা লেচি নিয়ে সেটাকে গোল করে সামান্য ময়দা ছড়িয়ে একটু বেলে নেবো ।
বেলেরাখা রুটিটায় এরপর সামান্য ঘী মাখিয়ে তার উপর আবার সামান্য ময়দা ছড়িয়ে নেবো ।
এরপর একে একে একটা গোলাপজাম হাত দিয়ে একটু ভেঙ্গে বা আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে ও দিতে পারেন, সামান্য কুচনো ড্রাই ফ্রুটস দিয়ে রুটি সাইড গুলো একসাথে এনে ভালোমত বন্ধ করে দেব যাতে সটাফিংস গুলো বেরিয়ে না আসে। - 3
পুর ভরা হলে এটাকে আরো একবার ভালোমত ময়দা লাগিয়ে হাল্কা হতে বেলে নেবো।
আমি ময়দার পরোটা করছি আপনরা চাইলে আটা ও ব্যবহার করতে পারেন।
- 4
এইভবেএকে একে সবগুলো পরোটা বেলে নেবো। বেলা হয়েগেলে পরোটা গুলো মাঝারি আঁচে সেঁকে নেবো,দু পাশেই এক এক মিনিট করে সময় লাগবে। তারপর উপর দিয়ে সামান্য ঘী লাগিয়ে লালচে বাদামী করে ভেজে নেবো । আপনরা চাইলে তেল বা বাটার ও ব্যাবহার করতে পারেন কিন্তু পরোটা ঘী দিয়েই বেশি ভালো লাগে।
- 5
ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা রাবড়ি বা আপনাদের পছন্দের আইস্ক্রিমের সঙ্গে।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি