চিংড়ি মাছের সবজি (Chingri macher sabji recipe in bengali)

চিংড়ি মাছ যাতেই দিন না কেন তার স্বাদ হবে অতুলনীয়। আমার মেয়ে যে কোন দিন ঝিঙে খায়না সেও আজ খেল সোনা মুখ করে।
চিংড়ি মাছের সবজি (Chingri macher sabji recipe in bengali)
চিংড়ি মাছ যাতেই দিন না কেন তার স্বাদ হবে অতুলনীয়। আমার মেয়ে যে কোন দিন ঝিঙে খায়না সেও আজ খেল সোনা মুখ করে।
রান্নার নির্দেশ
- 1
মাছ টাকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নুন ও১চামচ হলুদ গুড়ো মাখিয়ে রাখতে হবে।
- 2
এরপর সবজি গুলো ধুয়ে নিজের ইচ্ছে মতো শেপে কেটে নিতে হবে।
- 3
তারপর কড়াই তে তেল দিয়ে গরম হলে মাছ গুলো ভালো করে ভেজে নিতে হবে।
- 4
তারপর ওই তেলে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে। তারপর সবজি গুলো দিয়ে নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো তারপর নাড়া চাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।
- 5
মিনিট ৫ এক পর ঢাকা খুলে চেক করলে দেখা যাবে যে সবজি থেকে জল বেড়িয়ে এসেছে। তখন মশলা গুলো দিয়ে কষাতে হবে। তারপর মাছ দিয়ে নেড়ে চেড়ে তেল ছেড়ে দিলে ও সবজি ভালো সু সিদ্ধ হয়ে গেলে জল মরিয়ে মাখো মাখো নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
- 6
আমি এই রান্নায় জল ব্যবহার করিনি সবজি থেকে বের হওয়া জলেই রান্না টা করেছি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি
Super delicious 👌👌👌