আফগানি চিকেন (afghani chicken recipe in Bengali)

#js
জামাই ষষ্ঠীতে সবচেয়ে সহজ এবং টেষ্টি যে রেসিপি সেটাই আমি বানিয়ে নিলাম। আফগানি চিকেন।
আফগানি চিকেন (afghani chicken recipe in Bengali)
#js
জামাই ষষ্ঠীতে সবচেয়ে সহজ এবং টেষ্টি যে রেসিপি সেটাই আমি বানিয়ে নিলাম। আফগানি চিকেন।
রান্নার নির্দেশ
- 1
মাংস ধুয়ে নিয়ে এতে দৈ ও ক্রিম ঢালি।
- 2
এবার একটি মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা পেষ্ট করে নেই।
- 3
এখন পেঁয়াজের ঐ পেষ্ট ও গোলমরিচ গুঁড়ো, নুন, কসুরি মেথি গুঁড়ো, গলানো বাটার,এক চা চামচ গরম মশলা গুঁড়ো, লেবুর রস সব উপকরণ একসঙ্গে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেই।
- 4
এবার ম্যারিনেটেড মাংসের মধ্যে একটি ছোট্ট বাটিতে একটি জ্বলন্ত কাঠ কয়লা রেখে তার ওপর এক চা চামচ ঘি ঢেলে দেই। ধোঁয়া ওঠতে থাকলে একটি ঢাকনা দিয়ে মাংসের বাটি ঢেকে দেই।
- 5
এভাবে ২ঘন্টার মতো রেখে দেই। দুই ঘণ্টা পর একটি কড়াইতে ভেজিটেবল অয়েল পরিমাণমতো দিয়ে গরম হলে এতে গোটা লং, দারচিনি ও এলাচ দেই। এবার এতে ম্যারিনেটেড মাংস গুলো উঠিয়ে ভালো করে ভেজে তুলে নেই।
- 6
এবার ঐ কড়াইতেই ম্যারিনেটেড মশলাটা ঢেলে দেই। মশলা ভালো করে কষিয়ে এতে ভাজা মাংস ঢেলে দেই ও মশলার সাথে মিশিয়ে নেই। এবার এতে অল্প গরম জল দিয়ে মাখা মাখা করে চিকেন বানিয়ে নেই।
- 7
এখন ১চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেই ও আবারও কাঠ কয়লা পুড়িয়ে ঘি দিয়ে বাটি মাংসের কড়াইতে বসিয়ে দেই। তারপর ঢাকনা দিয়ে ১০ মিনিটের জন্য রেখে ধনেপাতা কুচি ছড়িয়ে আফগানি চিকেন পরিবেশন করি।
Keywords
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি