আলু পরাঠা(aloo paratha recipe in Bengali)

Sraboni Banerjee @cook_27916245
আলু পরাঠা(aloo paratha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আটা, ময়দা, জোয়ান ও ৪ চামচ সাদা তেল ভালো করে মিশিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে মেখে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিন।
- 2
এবার কড়াইতে ৩ চামচ সাদা তেল ভালো করে গরম করে পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা ভেজে নিন।
- 3
একটি পাত্রে আলু সিদ্ধ, পেঁয়াজ রসুন ভাজা, স্বাদমতো নুন, চিনি, ধনেপাতা কুচি, চাট মশলা ও জিরে ভাজা গুঁড়ো।একসাথে ভালো করে মেখে নিন।
- 4
এবার মেখে রাখা আটা ও ময়দার তাল থেকে লেচি কেটে তাতে আলু মাখার পুর ভরে শুকনো ময়দা বা সাদা তেল দিয়ে বেলে,ভালো করে ভেজে বাটারের সাথে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16330985



মন্তব্যগুলি