মাছের ডিমের টক (macher dimer tok recipe in Bengali)
Sarbani Roy Chowdhury @Sarbani2912
মাছের ডিমের টক (macher dimer tok recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাছের ডিম নুন হলুদ ও লাল লন্কা গুড়ো দিয়ে মেখে রাখুন।
- 2
কড়াই সর্ষে তেল গরম করে আঁচ কম করে মাছের ডিম তেলে ছাড়ুন। একপিঠ ভাজা হলে উল্টে দিন। ভালোভাবে ডিম ভাজা হলে তুলে রাখুন। এবার মাছের ডিম কেটে পিস করে নিন।
- 3
একই কড়ায় কালোজিরে ফোড়ন দিন। আঁচ কম করে পেঁয়াজ কুচি সামান্য নুন দিয়ে হাল্কা বাদামি রং হওয়া অবধি ভাজুন। এবার একে একে আদা কাঁচালন্কা বাটা জিরে ও লন্কা গুড়ো দিয়ে মশলা কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে 2 কাপ জল দিন। ফুটে উঠলে মাছের ডিম দিন। গোটা কাঁচালন্কা দিন।
- 4
মাছের ডিম সেদ্ধ ও ঝোল ঘন হলে তেঁতুল বাটা ও চিনি দিন। ফুটিয়ে নামিয়ে ভাতের সাথে খেতে দিন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16368253



মন্তব্যগুলি