চিকেন পটলের দোলমা(chicken potoler dolma recipe in Bengali)

#PB
আমার ছোট বেলার প্রিয় বান্ধবী জন্য আমি এই রান্না টা করেছি ও দোলমা খেতে ভীষণ ভালো বাসে তাই ঘরে চিকেন ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম ওর প্রিয় এই খাবার চিকেন পটলের দোলমা। দু বছর পর আজকে আমার বাড়িতে এসেছে, খুব ভালো লাগছে অনেক ব্যস্ততার মাঝেও রান্না টা সেয়ার করলাম।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে পটল গুলো কে ভালো করে ধুয়ে মুখটা কেটে দানা গুলো বের করে নিতে হবে। চিকেনের পুর গুলো দেওয়া জন্য। এর পর চিকেনের পুর টা বানিয়ে পটলের মুখে ভরে দিতে হবে। আমি এখানে পুর বানানোর জন্য বনলেস চিকেন টা মিক্সিতে ব্লাইন্ড করে নিয়ে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি এক চিমটে আদা বাটা রসুন বাটা গরম মশলা গুঁড়ো নুন হলুদ দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো ভাবে নেড়ে চেরে দুটো ডিম ফাটিয়ে চিকেন গুলো ছেড়ে দিতে হবে। সামান্য জল দিয়ে নেড়ে চেরে ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিতে হবে।
- 2
এর পর একটা বাটিতে বেসন আর সামান্য হলুদ দিয়ে ভালো ভাবে ফেটিয়ে চিকেনের পুর ভরা পটলের মুখ গুলো বন্ধ করে দিতে হবে বেসন গোলা আর পটলের কেটে রাখা মুখ দিয়ে। তার পর কড়াই তে তেল গরম করে একটা একটা করে পটল ছেড়ে ভেজে লাল করে তুলে নিতে হবে।
- 3
এর পর তরকারি টা বানানোর জন্য কড়াই তেল গরম করে বাটা মশলা গুলো এক এক করে ছেড়ে নুন হলুদ চিনি দিয়ে ভালো ভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে এলে জল দিয়ে পটল গুলো ছেড়ে দিয়ে ঢেকে দিতে হবে পটল টা সেদ্ধ হয়ে এলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি