চিংড়ি মশালা কারি (chingri masala curry recipe in Bengali)

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি গুলো বেছে ভালো করে ধুয়ে অল্প নুন আর হলুদ মাখিয়ে রাখতে হবে।
- 2
এদিকে মিক্সি জারে পোস্ত, কাজু আর টকদই একসঙ্গে নিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে।পেঁয়াজ,টমেটো কুচি করে নিতে হবে।
- 3
এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোরন দিতে হবে।
- 4
সুন্দর একটা গন্ধ বেরলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে।তার পর ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত।তার পর টমেটো কুচি ও স্বাদ মতো নুন দিয়ে একটু কষে নিতে হবে টমেটো গলে যাওয়া অবধি।তার পর জিরে গুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলা টা খুব ভালো ভাবে কষিয়ে নিতে হবে।
- 5
তার পর ওর মধ্যে কাজু,পোস্ত ও টকদই এর পেস্ট আর সামান্য চিনি টা দিয়ে দিতে হবে।গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। ধিমি আঁচে একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর নুন হলুদ মাখানো চিংড়ি গুলো দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে।
- 6
কষানো হয়ে গেলে এক কাপ ফুটন্ত গরম জল দিয়ে দিতে হবে।দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিট রান্না করতে হবে।
- 7
গ্রেভি টা ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছরিয়ে নামিয়ে নিতে হবে।
- 8
ব্যাস রেডি গরম গরম মশালা চিংড়ি কারী।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন,এটা এতটাই টেস্টি যে এটা থাকলে আর কিছু লাগবে না।
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি