ছোলা আর নারকেল দিয়ে কচু শাক (chola are narkel diye kochur saag recipe in Bengali)

Shilpi Mitra @shilpilicious
#KR
আমি এই সপ্তাহে ছোলা আর নারকোল দিয়ে নিরামিষ কচুশাক রান্না করেছি ।
ছোলা আর নারকেল দিয়ে কচু শাক (chola are narkel diye kochur saag recipe in Bengali)
#KR
আমি এই সপ্তাহে ছোলা আর নারকোল দিয়ে নিরামিষ কচুশাক রান্না করেছি ।
রান্নার নির্দেশ
- 1
টুকরো করে কাটা কচুশাক কিছুক্ষন তেঁতুল জলে ভিজিয়ে রেখে ভাল করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে । ঠান্ডা হয়ে গেলে জল ঝরিয়ে চিপে নিতে হবে ।
- 2
আদা বাটা, কাঁচা লংকা বাটা, তেজপাতা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রাখতে হবে ।
- 3
কড়ায় সরসের তেল গরম করে গোটা জিরে, গোটা তেজপাতা, কাঁচা লংকা, শুকনো লংকা ফোড়ন দিয়ে তৈরী করে রাখা পেস্ট দিয়ে কসতে হবে । তেল ছেড়ে এলে কচুশাকটা দিয়ে দিতে হবে । খুন্তি দিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে ছোলা আর নারকোল দিয়ে ভাল করে নেড়ে নিয়ে পরিমান মত জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ।
- 4
জল শুকিয়ে গেলে ঘী আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়ে গরম ভাতে সার্ভ করতে হবে ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16501078




মন্তব্যগুলি (2)