চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি
#FF2
আমিষ
ঢাকা বাংলাদেশ
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাঁধাকপি কুচি কুচি করে কেটে ধুয়ে নিতে হবে। তারপর চিংড়ি মাছ বেছে ধুয়ে নিতে হবে । কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়ে নাড়তে হবে। পেঁয়াজ একটু নরম হয়ে এলে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিতে হবে।
- 2
চিংড়ি মাছ একটু ভাজার পর তার মধ্যে সব মসলাগুলো দিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে বাঁধাকপি দিয়ে দিতে হবে।
- 3
বাঁধাকপি দিয়ে কিছুক্ষণ কষানোর পরে ঢেকে রান্না করতে হবে। বাঁধাকপি সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16562234








মন্তব্যগুলি