সর্ষে চালকুমড়ো (shorshe chalkumro recipe in Bengali)

#ChooseToCook
রান্না এই শব্দটার সাথে আমি বেশ ছোটবেলা থেকেই পরিচিত।মায়ের অসুস্থতার কারণে একটু একটু করে রান্না শিখেছি ।নতুন নতুন খবর বানাতে আমর ভীষণ ভালো লাগে আর তার সাথে সবাইকে মন ভরে খাওয়াতে।। সবাই খেয়ে যখন ভালো বলে তখন আরো বেশি করে রান্নার প্রতি আগ্রহ বাড়তে থাকে।। রান্না আমার ভালো লাগা , ভালো বাসা।।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চালকুমড়া টা কে ধুয়ে নিয়ে একটু মোটা চাক চাক করে কেটে নিতে হবে। পরিমাণ মতন নুন, হলুদ মাখিয়ে নিতে হবে।
- 2
কড়াই তেল গরম করে চালকুমড়া গুলো ভালো করে ভেজে নিতে হবে।
- 3
ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এরপর কড়াই তে অল্প জল দিয়ে আবার ভাজা চালকুমড়া গুলো দিয়ে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। জল কমে আসলে সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে 5 মিনিট ফুটতে দিতে হবে।
- 4
টকদই টা ঢেলে দিতে হবে। স্বাদ মতন চিনি দিয়ে নেড়ে নিতে হবে । কাঁচা লঙ্কা গুলো মাঝখান থেকে চিরে দিয়ে দিতে হবে। একটু মাখা মাখা হবে।
- 5
এর পর একটি পাত্রে নামিয়ে নিতে হবে। অন্য একটি কড়াইতে তেল গরম করে তাতে কালোজিরা দিয়ে দিতে হবে। কালোজিরা টা একটু ভাজা হলেই তেল সমেত ওই রান্না করা চালকুমডার ওপরে ঢেলে দিতে হবে।।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি