নারকেল ফুলকপি পনিরের বিরিয়ানি (Narkel fulkopi paneer er biriyani recipe in bengali)

Indrani chatterjee @Indu_7278893948
নারকেল ফুলকপি পনিরের বিরিয়ানি (Narkel fulkopi paneer er biriyani recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
আগে ভাত করে নিতে হবে তেল ও গরম মশলা দিয়ে ।
- 2
এবার ফুলকপি ভাপিয়ে নিতে হবে ও টম্যাটো পেসট করতে হবে সাদা তিল ও ধনেপাতা দিয়ে ।
- 3
এবার নারকেল কুচি ভেজে রাখতে হবে ।
- 4
পনির কেটে ভেজে নিতে হবে ।
- 5
তেলে দিয়ে ফুলকপি ভেজে টম্যাটো পেসট টা মিশিয়ে দিতে হবে ।
- 6
কষতে কষতে তার মধ্যে সব মশলা,নুন মিষ্টি,নারকেল কুচি,কিসমিস,জারফল গুঁড়া দিয়ে নারতে হবে ।জল দরকার হলে দিতে হবে ।
- 7
ওর মধ্যে ভাজা পনীর মিশিয়ে দিতে হবে ।
- 8
কারী তৈরী হলে তার উপর ভাত ছড়িয়ে গরম মশলা দিয়ে নুন,গোলাপ জল ছড়িয়ে দিতে হবে ।
- 9
চাপা দিয়ে ১০মিনিট স্টীম দিলে বিরিয়ানি রাইস তৈরী ।
- 10
বেদানা,ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16586979













মন্তব্যগুলি