চকো মাগ কেক (Choco Mug Cake in Bengali)

#KS
আমার নাতনী ঘুড়তে ফিরতে ইচ্ছা হলে বলে, নানাই কিছু খেতে চাই। একটু দেরী হলে আবার খাওয়ার ইচ্ছা টা আর থাকে না। ১.৩০ মিনিটে তৈরী হয়ে যায় এই মাগ কেক টি। এই মাগ কেক টি নিমেষে তৈরী হচ্ছে সেটা আগ্রহ করে দেখে ও খেতে ভালোবাসে।

রান্নার নির্দেশ
- 1
সমস্ত উপকরন এর বেশীর ভাগটা আমি ১ টি পাত্রে রেখেছি।
- 2
সমস্ত শুকনো উপকরন ভালো করে মিশিয়ে নিতে হবে একটি কাঁটা চামচ দিয়ে। কোকো পাউডার শেষে মেশাতে হবে।
- 3
চকো রাইস মিশিয়ে বাকি উপকরন ভালো করে মিশিয়ে মাইক্রোওয়েভ ওভেনে ফুল পাওয়ার এ দেড় মিনিট রাখতে হবে। অবশ্য সময় টা নির্ভর করে মাইক্রোওয়েভ ওভেনের ওপর।
- 4
একটি কাঠি কেকের মধ্যে ঢুকিয়ে চেক করে নেবেন কেক ঠিক হয়েছে কি না। কাঠি টি কেকে ঢুকিয়ে বের করার পর যদি কাঠির গায়ে কিছু না লেগে থাকে তাহলে কেক একদম সঠিক হয়েছে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি