সব্জী চিংড়ি (sabji chingri recipe in Bengali)

#CookpadTurns6
কুকপেডের জন্মদিন উপলক্ষে এর চাইতে ভাল,সুস্বাদু পদ আর খুঁজে পেলাম না।এই খাবারটি আমার মা সব ছেলেমেয়ের জন্মদিনে একটি পদ হিসেবে রাখতেন।উনার কাছ থেকেই এই রেসিপি বানানো শিখেছি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ ধুয়ে কড়াতে তেল দিয়ে হলুদ, নুন মেখে ভেজে নিতে হবে।
- 2
সব সবজি কেটে ধুয়ে নিতে হবে।
- 3
এরপর কড়াতে তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি, তেজপাতা ফুড়নে দিয়ে নাড়াচাড়া করে মৌড়িভাজা,মিষ্টি বাদে সব মশলা দিয়ে নাড়াচাড়া করে সবজি গুলো নিয়ে দিতে হবে।ঢিমে আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর সবজি সেদ্ধ হয়ে এলে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো।এরপর আরও কিছুক্ষণ কষিয়ে মৌড়িভাজা,মিষ্টি দিয়ে নামিয়ে নিতে হবে ।তৈরি সবজি চিংড়ি।খুবই সুস্বাদু এবং মুখরোচক এই পদটি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি