মিনি মোগলাই পরোটা (mini muglai paratha recipe in Bengali)

#CookpadTurns6
কুকপ্যাডের জন্মদিন উপলক্ষে আমার এই রেসিপি।৬বছরের শিশু থেকে কুকপ্যাড অনেক বড় হোক আমরা তার সঙ্গে আছি।
মিনি মোগলাই পরোটা (mini muglai paratha recipe in Bengali)
#CookpadTurns6
কুকপ্যাডের জন্মদিন উপলক্ষে আমার এই রেসিপি।৬বছরের শিশু থেকে কুকপ্যাড অনেক বড় হোক আমরা তার সঙ্গে আছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা, নুন চিনি মেখে নিয়ে ১টেবিল চামচ তেল দিয়ে ময়েন দিলাম,যতক্ষন না মুঠো বাঁধছে।
- 2
এরপর হাল্কা গরম জল একটু করে দিয়ে ময়দা মাখলাম।টাইট করে মেখে উপরে তেল বুলিয়ে ঢাকা দিয়ে মিনিমাম হাফ ঘন্টা রেস্টে রাখলাম
- 3
গ্যাস জেলে কড়াই বসিয়ে ১টেবিল চামচ তেল দিয়ে গরম হলে পেঁয়াজ বাটা, হলুদ -গোল গুঁড়ো, নুন দিয়ে আদা বাটা,রোস্টেড বাদাম ক্রাস করা,ব্রেড ক্রামব দিয়ে নেড়ে চেড়ে শাহী গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেড়ে গ্যাস বন্ধ করে দিলাম
- 4
১টা বাটিতে ডিম ফেটিয়ে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, বিট নুন কাঁচা লঙ্কা কুচি ও চাট মশলা দিয়ে ফেটিয়ে নিলাম।ডিম ফাটাও পেঁয়াজ কুচি র মিশ্রন মিশিয়ে নিলাম।
- 5
এবার ডো থেকে গোলা নিয়ে রুটির মতো বেলে, দুই দিক থেকে ফোল্ড করে ঐ ডিম পেয়াজ বাটার মিশ্রনটা ২টেবিল চামচ মত দিয়ে অপর দুই দিক থেকে ফোল্ড করে মুখ গুলো হাল্কা চেপে ডুবো তেলে উল্টে পাল্টে ভেজে নিলাম।
- 6
হয়ে গেল আমার কুকপ্যাডের জন্ম দিনের জন্য মিনি মোগলাই পরোটা সার্ভিস ডিশে পরিবেশনের জন্য প্রস্তুত।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি