ফুলকপি দিয়ে হাঁসের ডিম এর ঝোল (পেঁয়াজ রসুন ছাড়া)(fulkopi dimer jhol recipe in bengali)

#WV
রেসিপি টি এক দিদি র কাছে শেখা
ফুলকপি দিয়ে হাঁসের ডিম এর ঝোল (পেঁয়াজ রসুন ছাড়া)(fulkopi dimer jhol recipe in bengali)
#WV
রেসিপি টি এক দিদি র কাছে শেখা
রান্নার নির্দেশ
- 1
হাঁসের ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে।
কড়াই এ সর্ষের তেল গরম করে করে আলু আর ফুলকপির টুকরো গুলো ভেজে তুলে রাখতে হবে।ওই তেলে ই ডিম গুলো ভেজে তুলে নিতে হবে। - 2
এরপর কড়াই এ তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর হিং দিয়ে নেড়েচেড়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভেজে ওতে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলা টা একটু জল ছিটিয়ে কষতে হবে। মশলা কষা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে কষতে হবে।
- 3
এরপর মশলা থেকে তেল ছাড়লে ওতে ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ওতে জল দিয়ে ভাজা আলু দিয়ে আর স্বাদ অনুসারে নুন চিনি দিয়ে ঝোল টা ফুটতে দিতে হবে। ঝোল ফুটে আলু আর ফুলকপি নরম হয়ে গেলে ওতে ভাজা ডিম গুলো দিয়ে একবার ফুটিয়ে গরম মশলা গুঁড়ো, একটু ঘি দিয়ে আঁচ বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে।
- 4
এরপর ঢাকা খুলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ফুলকপি দিয়ে হাঁসের ডিম এর ঝোল।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি