মেথি পেঁয়াজকলি চিলি প্রন কারি(Methi Peyajkoli Chili Prawn Curry, recipe in bengali)

#CookpadTurns6
আজকে কুকপ্যাডের শুভ জন্মদিন উপলক্ষে আমি বানিয়েছি বেশ ঝাল ঝাল একদম অভিনব ও অন্যরকম একটা রেসিপি.....
মেথি পেঁয়াজকলি চিলি প্রন কারি
মেথি পেঁয়াজকলি চিলি প্রন কারি(Methi Peyajkoli Chili Prawn Curry, recipe in bengali)
#CookpadTurns6
আজকে কুকপ্যাডের শুভ জন্মদিন উপলক্ষে আমি বানিয়েছি বেশ ঝাল ঝাল একদম অভিনব ও অন্যরকম একটা রেসিপি.....
মেথি পেঁয়াজকলি চিলি প্রন কারি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিস্কার করে রাখুন
পেঁয়াজকলি ধুয়ে নিয়ে কেটে নিন - 2
কাঁচালংকা ও পেঁয়াজকলি একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে রাখুন এবং আদার টুকরো ও কেশরী মেথি একসাথে মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে রাখুন
- 3
এরপরে চিংড়ি মাছ গুলো একটু নুন ও একটু হলুদ গুঁড়ো মাখিয়ে রাখুন
- 4
এবারে একটি নন স্টিক কড়া গ্যাসে বসিয়ে কড়া গরম হলে তাতে সরষের তেল দিয়ে তাতে চিংড়ি মাছ গুলো দিয়ে একটু ভেজে নিন
- 5
এরপরে ওই তেলে কাঁচালংকা, পেঁয়াজকলির পেস্ট দিয়ে ভালো ভাবে মিশিয়ে নাড়িয়ে নিন এবং কিছুক্ষন পরে আদা কেশরীর পেস্টাও দিয়ে ভালো ভাবে মিশিয়ে নাড়িয়ে নিন এবং জল মিশিয়ে ফুটতে দিন
- 6
ঝোল কমে ঘন হয়ে গেলে এবং চিংড়ি মাছ গুলো সেদ্ধ হয়ে গেলে নাবিয়ে নিলেই তৈরি হয়ে গেল
মেথি পেঁয়াজকলি চিলি প্রন কারি
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি