ক্ষীর পনিরের সন্দেশ (kheer paneer er sondesh recipe in bengali)

#CookpadTurns6
যে কোন উৎসব অনুষ্ঠান মিষ্টি ছাড়া অসম্পূর্ণ, কুকপ্যাড জন্মদিন উপলক্ষে আমি এই মিষ্টি একদম নিজের মত করে খুব কম সময়ে ও কম উপকরন দিয়ে তৈরি করেছি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইতে একটু ঘি মাখিয়ে তাতে দুধ জ্বাল দিয়ে পুরোপুরি ঘন করতে দেব।
- 2
এরপর পনির কে ভালো ভাবে গ্রেটেড করে নিয়ে অল্প গরম দুধে ভিজিয়ে রাখব ।
- 3
এবার আগে থেকে ঘন করতে দেওয়া দুধ কে ক্ষীর বানিয়ে নেব।
- 4
ভিজিয়ে রাখা গ্রেটেট পনিরকে ভালো করে চটকে নেব যেন কোন দানা না থাকে।
- 5
ঐ ক্ষীরের মধ্যে পনির, গুঁড়ো চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষন না ক্ষীরের সাথে পনির ভালো করে মিশে শুকিয়ে একটা মন্ড তৈরি হয়।
- 6
সবকিছু মিশিয়ে একটা মন্ড তৈরি হলেই একটা থালাতে ঘি মাখিয়ে নামিয়ে নিয়ে আবার ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে চটকে নেব, এবার নিজের ইচ্ছা মত করে গরে নিলেই তৈরী সুস্বাদু এই মিষ্টির পদ,
- 7
আমি পটলের মত করে গরে নিয়েছি এবং টুথপিকের সাহায্য ডিজাইন করে ওপর থেকে গ্রেটেট করা পেস্তা সাজিয়ে পরিবেশন করেছি ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)