ফ্রুট এণ্ড ক্রিম কুকপ্যাড কেক(fruit and cream cake recipe in bengali)

#CookpadTurnd6
সবার প্রথমে কুকপ্যাড কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এডমিন প্যানেল ও গ্ৰুপের সকল সদস্য কে জানাই অনেক অনেক অভিনন্দন।
কুকপ্যাডের ষষ্ঠ তম জন্মদিনে, কুকপ্যাড এর লোগো র মতো একটি কেক বানাতে চেষ্টা করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই বানাবেন।
ফ্রুট এণ্ড ক্রিম কুকপ্যাড কেক(fruit and cream cake recipe in bengali)
#CookpadTurnd6
সবার প্রথমে কুকপ্যাড কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এডমিন প্যানেল ও গ্ৰুপের সকল সদস্য কে জানাই অনেক অনেক অভিনন্দন।
কুকপ্যাডের ষষ্ঠ তম জন্মদিনে, কুকপ্যাড এর লোগো র মতো একটি কেক বানাতে চেষ্টা করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই বানাবেন।
রান্নার নির্দেশ
- 1
একটি বাটিতে ডিমের সাদা অংশ নিয়ে খুব ভালো করে ফোম তৈরি করে নিতে হবে। এবার এরমধ্যে ১/২ কাপ সাদা তেল ও অল্প অল্প করে ১ কাপ গুঁড়ো চিনি মিশিয়ে নিতে হবে।
- 2
এবার এরমধ্যে ডিমের হলুদ অংশ দিয়ে ফেটিয়ে নিয়ে, এরমধ্যে চেলে নেওয়া ময়দা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার ও বেকিং সোডা ১ চিমটি নুন,খুব ভালো করে মিশিয়ে নিয়ে, দিয়ে দিতে হবে অল্প অল্প করে। আমি আগেই ফ্রুট জুসের মধ্যে ২ টেবিল চামচ ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছি।
- 3
এবার এরমধ্যে ফ্রুট জুসের মধ্যে ভেজানো ড্রাই ফ্রুটস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।ময়দা খুব ভালো করে মেশানো হলে, এরমধ্যে ১ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।এবার কেকটিনে অয়েল ব্রাস করে নিতে হবে।
- 4
মাইক্রোওভেন ১৮০ ডিগ্রী তে ১০ মিনিট কনভেক্সন মোডে প্রি হিট করে, কেকটিন ট্যাপ করে ৪০ মিনিট বেক করে নিয়ে,কেক রেডি হয়েছে কিনা টুথপিকের সাহায্যে চেক করে, বের করে ঠাণ্ডা করে নিতে হবে। গ্যাস ওভেন লো তে রেখে,একটি বাটিতে ১/৪ কাপ জল,২ চামচ লেবুর রস, ৩ টেবিল চামচ চিনি ও ১ চামচ বাটার দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিতে হবে।
- 5
কেক পুরোপুরি ঠাণ্ডা হলে, ডিমোল্ড করে নিতে হবে এবং ব্রাসের সাহায্যে সুগার সিরাপ ছড়িয়ে দিতে হবে।উইপ ক্রিমের কিছুটা অংশ নিয়ে তার মধ্যে অরেঞ্জ কালার ব্যবহার করে কালার করে নিতে হবে। একটি বোলে, ২ টেবিল চামচ গ্ৰেড করা ডার্ক চকলেট, ১ চামচ কোকো পাউডার, ১ টেবিল চামচ চকোলেট সিরাপ নিয়ে মিশিয়ে গলিয়ে নিতে হবে।
- 6
কেকের মাঝখানে আমি অরেঞ্জ কালার উইপ ক্রিম ব্যবহার করেছি, আর চকোলেট মিশ্রণ দিয়ে কুকপ্যাড এর লোগো বানিয়েছি। আর চারিদিকে সাদা উইপ ক্রিম ব্যবহার করে অপূর্ব এই কেকটি বানিয়ে কুকপ্যাড এর জন্মদিনে, উপহার দিয়েছি।
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (2)