চিলি গার্লিক নুডলস (Chilli garlic noodles recipe in bengali)

#PR
শীতকালে পিকনিক করার মজাই আলাদা।
আজ তাই পিকনিক স্পেশালে বানালাম ঝাল ঝাল চিলি গার্লিক নুডলস।
লাল লঙ্কা ও রসুন দিয়ে বানানো এই দারুণ ও ভিন্ন স্বাদের ,চিলি গার্লিক নুডলস,যেকোন
পিকনিক, কিংবা সকালে বা বিকেলের জলখাবারের জন্য আদর্শ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাউমিন সেদ্ধ করে অল্প তেল মাখিয়ে রাখতে হবে।
চিলি গার্লিক সস বানানোর জন্য কড়াই এ তেল গরম করে রসুন ও আদা কুচি দিয়ে হাল্কা ভেজে,স্প্রিং অনিয়ন কুচি দিয়ে ভাজতে হবে।
এক মিনিট পর চিলি ফ্লেকস, সোয়া সস, নুন, চিনি দিয়ে ভাল করে মিক্স করতে হবে।
এক-দুই মিনিট ভেজে,শেষে ভিনিগার মিশিয়ে একটি বাটিতে এই সস ঢেলে রাখতে হবে। - 2
এবার ঐ কড়াই এ আরও তেল গরম করে, শুকনো লঙ্কা, রসুন ও আদা কুচি দিয়ে একটু ভেজে,পেঁয়াজ স্লাইস দিয়ে ভাজতে হবে।
- 3
এরপর একে একে সব সব্জি (ক্যাপ্সিকাম, লাল ক্যাপ্সিকাম, গাজর জুলিয়ান) অল্প নুন ও চিনি দিয়ে ভাল করে হাই ফ্লেমে ভেজে,সেদ্ধ নুডলস, বানিয়ে রাখা চিলি গার্লিক সস, 2-3 টেবিল চামচ দিয়ে ভাল করে মিক্স করে এক-দুই মিনিট ভাজতে হবে।
- 4
সস নুডলসের সঙ্গে ভাল করে মিশে গেলে,শেষে স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)