পেঁয়াজকলি ও বড়ি শিম দিয়ে ডেলা মাছ(dela mach recipe in Bengali)

আমার খুব প্রিয় ডেলা মাছ তাই ছুটি পেলেই আমি আমার মতো করে রান্না করি
Sodepur
পেঁয়াজকলি ও বড়ি শিম দিয়ে ডেলা মাছ(dela mach recipe in Bengali)
আমার খুব প্রিয় ডেলা মাছ তাই ছুটি পেলেই আমি আমার মতো করে রান্না করি
Sodepur
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ধুয়ে নুন, হলুদ,মাখিয়ে রাখতে হবে।কড়াই বসিয়ে তেল দিয়ের মাছ ভাজতে হবে।
- 2
সব সবজি কেটে ধুয়ে একটা প্লেটে সাজিয়ে রাখতে হবে।সব উপকরণ একটা জায়গায় সজিয়ে নিতে হবে।
- 3
কড়াই তে তেল দিয়ে শুকনো লঙ্কা ও জিরে দিয়ে পেঁয়াজ কুচি ও বাটা মসলা দিয়ে নাড়তে হবে।
- 4
মসলা ভাজা হলে সবজি দিয়ে,নুন,হলুদ,কাশ্মীরি লঙ্কা গুড়োমাছের ডিম,কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 5
ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢেকে রাখতে হবে।মিনিট 3 পরে ঢাকনা খুলে মাছ ও বড়ি দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে ঢেকে রাখতে হবে।
- 6
একটু পরে ঢাকনা খুলে উল্টে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।বেশ মাখো মাখো হলে ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে দিতে হবে খুব সাবধানে।গ্যাস অফ করে দিয়ে ঢেকে রাখতে হবে।
- 7
কিছু সময় পরে ঢাকনা খুলে একটা পাত্রে নামিয়ে গরম ভাতে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি