মাছের মাথা দিয়ে বাঁধাকপি (macher matha diye bandhakopi recipe in Bengali)

Sanchita Das(Titu) @sanchita253
শীতের দুপুরে গরম ভাতে দারুন একটি পদ
মাছের মাথা দিয়ে বাঁধাকপি (macher matha diye bandhakopi recipe in Bengali)
শীতের দুপুরে গরম ভাতে দারুন একটি পদ
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাধা কপি কুচিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।আলু ও টমেটো কেটে ধুয়ে একটা প্লেটে,সব উপকরণ এক সাথে সাজিয়ে নিতে হবে।
- 2
কড়াই বসিয়ে গরম হলে তেল দিয়ে মাছের মাথা ভেজে নিতে হবে।ভাজা হলে ফোড়ন দিয়ে আলু দিয়ে ভাজতে হবে।
- 3
কড়াইতে টমেটো কুচি,নুন,হলুদ,কাশ্মীরি লঙ্কা গুড়ো,চিনি,কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে কষাতে হবে।
- 4
মসলা কষানো হল বাধা কপি দিয়ে ঢেকে রাখতে হবে।একটু পর পর নেড়ে দিতে হবে।যাতে লেগে না যায়
- 5
বাধা কপি স্বেদ হলে ভালো করে নাড়তে নাড়তে ঘেঁটে গেলে চালের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে।
- 6
বেশ মাখো মাখো হলে জিরে গুড়ো ছাড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16719424



















মন্তব্যগুলি