কড়াইশুঁটির কচুরি (karaishutir kachori recipe in Bengali)

ÝTumpa Bose @Tumpacook_25061140
#CR
এই রেসিপি টা দিয়ে 2022কে বিদায় জানালাম।
কড়াইশুঁটির কচুরি (karaishutir kachori recipe in Bengali)
#CR
এই রেসিপি টা দিয়ে 2022কে বিদায় জানালাম।
রান্নার নির্দেশ
- 1
ময়দা টা ৩,৪টেবিল চামচ সাদা তেল, একটু চিনি আর ১চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 2
এবার উষ্ণ গরম জলে ঐ নুন,তেল মাখা ময়দা টা নরম করে মেখে রাখতে হবে।
- 3
এদিকে রসুন, আদা,কাঁচা লংকা দিয়ে মটর শুটি গুলো মিক্সি তে পিষে নিতে হবে।
- 4
এবার করাইতে ৫টেবিল চামচ সাদা তেল দিয়ে জিরে ফোরণ দিতে হবে।
- 5
ওতে মটরশুটি বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে।
- 6
আন্দাজ মতো লবণ,চিনি দিতে হবে।
- 7
ভালো করে নাড়তে হবে, যেন করাই থেকে ছেড়ে আসে।
- 8
এবার ভাজা মশলা টা ছড়িয়ে দিতে হবে।
- 9
এই ভাবে পুর তৈরি করে রাখতে হবে।
- 10
এবার ময়দা থেকে লেচি কেটে, প্রত্যেক টা লেচি তে এক চা চামচ মত পুর ভরে মুখ টা বন্ধ করে গোল বল বানিয়ে রাখতে হবে।
- 11
পুর ভরা বল গুলো বেলে গরম তেলে ভেজে নিলেই রেডি মটরশুটি র কচুরি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16722720



মন্তব্যগুলি