ভাপা পুলি পিঠে (bhapa puli pithe recipe in Bengali)

শীতকাল মানে পিঠে পুলি আমি আজ আমার মেয়ের পছন্দের ভাপা পুলি পিঠা তৈরি করেছি ।
ভাপা পুলি পিঠে (bhapa puli pithe recipe in Bengali)
শীতকাল মানে পিঠে পুলি আমি আজ আমার মেয়ের পছন্দের ভাপা পুলি পিঠা তৈরি করেছি ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা কড়াইতে ১/২ কাপ জল গরম বসিয়ে তাতে ঘি আর নুন দিয়ে ফুটতে দিতে হবে।তারপর অল্প অল্প করে চালের গুড়ো দিয়ে নাড়তে হবে । দলা পাকিয়ে গেলে গেস বন্ধ করে নামিয়ে নিতে হবে।আর হাত দিয়ে মথে একটা ডো তৈরি করে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ।
- 2
তারপর নারকেল আর গুড় দিয়ে পাক করে পুরটা তৈরি করে নিতে হবে।
- 3
তারপর তৈরি ডো দিয়ে ছোট ছোট করে লেচি করে নিয়ে হাত দিয়ে লুচির মতো ছড়িয়ে নিয়ে মাঝখানে চামচ দিয়ে নারকেলের পুরটা ভরে মুখবন্ধ করে মুড়িয়ে নিতে হবে।
- 4
একটা বড়ো পাত্রে জল গরম বসিয়ে তার ওপর একটা ফুটো ফুটো থালা বসিয়ে জলটা ফুটতে দিতে হবে।
- 5
তারপর জল ফুটে উঠলে তার ওপর একটা পাতলা কাপড় দিয়ে পুলি গুলো দিয়ে আচঁটা মাঝারি করে অন্য একটা থালা দিয়ে ৫-৭ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে।
- 6
তারপর ঢাকা তুলে পিঠে গুলো উল্টে দিয়ে আবারও ২-৩ মিনিট ঢেকে দিতে হবে। তারপর নামিয়ে নলেন গুড় বা খেজুর গুড় দিয়ে নিজের পছন্দ মত পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি