মিক্সড ভেজিটেবল আচার(mixed vegetable achaar recipe in Bengali)

#ACR
এই আচার আমি সারাবছরের জন্য বানিয়ে রাখি,কারন এতটাই সবার প্রিয় ও আমার ও সুবিধা হয়।গরম ভাত,পরোটা,রুটি,লুচি সবেতেই যায়।
মিক্সড ভেজিটেবল আচার(mixed vegetable achaar recipe in Bengali)
#ACR
এই আচার আমি সারাবছরের জন্য বানিয়ে রাখি,কারন এতটাই সবার প্রিয় ও আমার ও সুবিধা হয়।গরম ভাত,পরোটা,রুটি,লুচি সবেতেই যায়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সমস্ত সব্জি,লঙ্কা ধূয়ে জল ঝড়িয়ে টাওয়ালে মুছে নিলাম
সমস্ত সব্জি কুচি করলাম,লঙ্কা চিড়ে নিলাম - 2
ধনেপাতা টা বাদ।এবার গাজর,মূলো কুচি, ফুলকপি র ফুল নুন দিয়ে হাল্কা ভাপিয়ে রৌদ্রে জলটা শুকিয়ে নিলাম।সর্ষে,পাঁচফোড়ন রোস্ট করে ক্রাস(হাফ গুঁড়ো)
- 3
গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হলে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা,আদা থেঁতো, রসুন থেঁতো দিয়ে কষিয়ে রোস্টেড মশলা অর্ধেক পরিমাণ দিয়ে সমস্ত সব্জি কুচি দিয়ে কষিয়ে, টমেটো কুচি দিয়ে নেড়ে নিতে হবে
- 4
হলুদ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,নুন দিয়ে ক্যাপ্সিকাম কুচি,মটরসটির দানা দিয়ে,নুন, চিনি,ভিনিগার, দিয়ে নাড়তে থাকলাম যাতে তলা না ধরে যায় তেল ছেড়ে দিলে রোস্টেড গুঁড়ো মশলা,জিরে ভাজা গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে ঠাণ্ডা করে বয়েমে ভরে নিয়ে এয়ার টাইট ঢাকা লাগিয়ে রাখলাম।
- 5
বি:দ্র: ১)মাঝে মধ্যে রৌদ্রে দিলে আচার ভালো থাকবে।
২)কাঠের হাতা দিয়ে রান্না করবেন
৩) আচার যেন তেলে ডুবে থাকে
৪)তেল কমে গেলে, পরিমাণ মত তেল ফুটিয়ে ঠাণ্ডা করে বয়েমে দিতে হবে
৫)ফ্রিজে আচারের বয়েম রাখলে খারাপ হয় না
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি