রান্নার নির্দেশ
- 1
সবজি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রাখতে হবে, পাঁচ মিনিট।
- 2
পালং শাক ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।
- 3
কড়াইতে পাঁচফোড়ন দিয়ে শাক বাদে কেটে রাখা সবজিগুলি দিতে হবে এবং সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে
- 4
এরপর হলুদ দিয়ে কেটে রাখা পালংশাক যোগ করতে হবে এবং ঢাকা দিয়ে গ্যাসের আচ মাঝারি রেখে খুব ভালো করে ভাজতে হবে।
- 5
এরপর আদা বাটা দিয়ে জিরা গুঁড়ো দিতে হবে এবং ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে সবজি সেদ্ধ করতে সময় দিতে হবে।
- 6
সবজি সেদ্ধ হয়ে নরম হয়ে আসলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন পাঁচমিশালী সবজি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16742320







মন্তব্যগুলি