রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াই এ জল, নুন ও তেল গরম করে,ওতে চালের গুঁড়ো ও ময়দা দিয়ে ভাল করে মিশিয়ে ঢাকা দিয়ে 10-15 মিনিট রাখতে হবে।এরপর ভাল করে মেখে নিতে হবে।
- 2
নারকোলের পুর বানানোর জন্য কড়াই এ নারকোল কোরা,গুড় ও চিনি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে।
- 3
এরপর ওতে খোয়াক্ষীর দিয়ে কিছুক্ষণ পাক দিতে হবে।কড়াই এ গা থেকে ছেড়ে এলে নামিয়ে নিয়ে ঐ পুর থেকে, ছোট ছোট লম্বা আকারে তৈরি করে নিতে হবে।
- 4
এবার চালের মণ্ড থেকে অল্প করে নিয়ে হাত দিয়ে গোল করে,একটু গর্ত করে ওর মধ্যে নারকোলের পুর ভরে, ভাল করে মুখ বন্ধ করে পুলির আকারে তৈরি করে নিতে হবে।
- 5
বড় সস প্যানে দুধ জ্বাল দিয়ে একটু ঘন করে,ওতে খেজুর গুড়(অল্প দুধে মেশানো) ও চিনি দিয়ে ভাল করে মিশিয়ে পুলি গুলো দিয়ে একটু ফুটিয়ে,ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে,সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16751228








মন্তব্যগুলি