ভোগের খিচুড়ি (Bhoger Khichudi Recipe in Bengali)

#SPR
সরস্বতী পূজার রেসিপি তে আমি বানিয়েছি ভোগের খিচুড়ি
ভোগের খিচুড়ি (Bhoger Khichudi Recipe in Bengali)
#SPR
সরস্বতী পূজার রেসিপি তে আমি বানিয়েছি ভোগের খিচুড়ি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সোনা মুগের ডাল একটা নন স্টিক কড়াতে শুকনো নেড়ে নিয়ে একটু ভেজে নিয়ে ধুয়ে আলাদা করে রাখুন
- 2
গোবিন্দভোগ চাল একটা বাটিতে নিন এবং জল মিশিয়ে ভালো করে ধুয়ে রাখুন
- 3
এরপরে একটা নন স্টিক কড়া গ্যাসে বসিয়ে তাতে তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লংকা,
চেরা কাঁচালংকা দিয়ে একটু ভেজে নিয়ে আদা বাটা দিয়ে নাড়িয়ে নিয়ে তাতে হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন - 4
এরপরে আলু গুলো খোসা ছাড়িয়ে এক একটা আলু চার টুকরো করে কড়াতে দিয়ে একটু ভেজে নিন
এবারে একটি হাড়িতে জল দিয়ে ফুটতে দিন এবং এই ফুটন্ত জলের মধ্যে মুগের ডাল ও মটরশুঁটির দানা গুলো দিয়ে ফুটতে দিন - 5
কিছুক্ষন ফোটানোর পরে টমেটো গুলো ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে ডালের সাথে মিশিয়ে নিন এবং এরপরে ধোওয়া চাল হাড়িতে দিয়ে নাড়িয়ে নিন এবং আরও কিছুক্ষন এই খিচুড়ি ফুটিয়ে নিন
ও চিনি খিচুড়ির মধ্যে মিশিয়ে নিন - 6
কিছুক্ষন পরে ডাল, চাল সেদ্ধ হয়ে গেলে নাবিয়ে ঘি ছড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল
ভোগের খিচুড়ি
বাঁধাকপির চচ্চড়ি ও কুলের চাটনি সহযোগে পরিবেশন করলাম
ভোগের খিচুড়ি
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি