রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা,লবণ, চিনি ও ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে মাখিয়ে ডো তৈরি করে নিন।
- 2
তারপর লবণ, হলুদ দিয়ে থড় ভালো করে সেদ্ধ করে নামিয়ে ম্যাশ করে নিন।
- 3
তারপর কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, জোয়ান ফোরণ দিয়ে আদা কুচি দিতে হবে।
- 4
তারপর সেদ্ধ থড়, নারকেল কোরা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সামান্য পরিমাণ ভাজা মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে পুর।
- 5
তারপর ময়দা থেকে লেচি কেটে নিয়ে তাতে পুর ভরে ভালো করে মুড়ে নিয়ে বেলে নিন।
- 6
তারপর সেটিকে তাওয়াতে সেঁকে নিয়ে ঘি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16947607




মন্তব্যগুলি