রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগির পিসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিতে হবে
- 2
এরপর ধুয়ে রাখা মুরগির পিসগুলোর সাথে টক দই, আদা, রসুন, ধনে, জিরা, লেবুর রস ও লবন দিয়ে ভালোভাবে মাখিয়ে ঘন্টা খানেক ঢেকে রেখে দিতে হবে
- 3
এবার একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ দিয়ে বেরেস্তা করে তুলে রেখে দিতে হবে । অন্য একটি পাত্রে ঘি গরম করে তাতে মুরগির পিসগুলো মাখানো মসলা থেকে ঝেড়ে তুলে মাঝারি আঁচে অল্প ভেজে নিতে হবে ।
- 4
ভাজা হয়ে গেলে এর সাথে পেয়াজ, কাচামরিচ বাটা, বাটিতে থাকা মাখানো মসলা গুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিতে হবে । এবার পেয়াজ বেরেস্তা, চিনি, আলুবাখারা, কিসমিস, মাওয়া এবং কাঁচা মরিচ বাদে বাকি সব মসলা দিয়ে নেড়ে দিতে হবে । অল্প আঁচে রান্না করতে হবে ।
- 5
প্রয়োজনে ১ কাপ গরম পানি দিতে হবে । মাংস সিদ্ধ হয়ে আসলে পেয়াজ বেরেস্তা, চিনি, আলু বোখারা, কিসমিস এবং আস্ত কাঁচা মরিচ দিয়ে আরো ২০ মিনিট অল্প আঁচে দমে রাখতে হবে।
- 6
রোস্টের পানি শুকিয়ে তেল উপরে উঠে এলে মাওয়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলুন ।
- 7
বেরেস্তা দিয়ে গার্নিশ করতে হবে।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি