রান্নার নির্দেশ
- 1
ডিম ও আলু আলাদা সেদ্ধ করে নিন
- 2
সিদ্ধ করা ডিমের গায়ে একটু কাটা দিয়ে ফুটো করে নিন
- 3
তেলে নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নিন এবং তাতে সিদ্ধ করা ডিম গুলো দিয়ে ভাজুন
- 4
ওই তেলেই আলু ভেজে নিয়ে সরিয়ে রাখুন
- 5
তেলে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মসলা ফোড়ন দিন
- 6
তেলে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন
- 7
পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়ুন যতক্ষণ না এটি নরম হচ্ছে
- 8
বাকি সব মসলা দিয়ে মিশিয়ে জল ঢেলে দিন
- 9
ফুটে উঠলে আলু ও ডিম দিয়ে ঝোল এর পরিমান দেখে নিন এবং ঢাকা দিয়ে রান্না করুন
- 10
ধনেপাতা কুচি দিয়ে ঝোল টা প্রয়োজন মতো ঠিক করে নিন এবং গ্যাস বন্ধ করে দিন
- 11
ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে পরোটার সাথে পরিবেশন করুন
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7311585













মন্তব্যগুলি