ধুসকা (ঝাড়খণ্ডের স্ট্রীট ফুড)

এই রেসিপি এবং আরো অনেক রেসিপি ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে ফলো করুন।
চ্যানেল লিংক👇
https://www.youtube.com/channel/UCqSCKzU_jPBfGBaH47b8Nog
ধুসকা (ঝাড়খণ্ডের স্ট্রীট ফুড)
এই রেসিপি এবং আরো অনেক রেসিপি ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে ফলো করুন।
চ্যানেল লিংক👇
https://www.youtube.com/channel/UCqSCKzU_jPBfGBaH47b8Nog
রান্নার নির্দেশ
- 1
চাল ও ডাল গুলোকে ভালো করে ধুয়ে আলাদা আলাদা করে সারারাত ভিজিয়ে রাখতে হবে। এবার এগুলোকে আলাদা আলাদা করে মিক্সিতে পিষে নিতে হবে।
- 2
এবার বেটে নেওয়া ডাল ও চালকে একসঙ্গে মিশিয়ে নেব ও এর মধ্যে গোটা গোলমরিচ, বেকিং সোডা, বেকিং পাউডার, হলুদ গুঁড়ো, নুন স্বাদমতো ও চিনি স্বাদমতো দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। এবার প্রয়োজন হলে এর মধ্যে অল্প জল মিশিয়ে ধোসার ব্যাটার এর মত একটা ব্যাটার তৈরি করে নেব। এবার এই ব্যাটার টাকে 2ঘন্টার জন্য রেস্ট হতে দেব।
- 3
দুই ঘন্টা পর মিশ্রন টাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিতে হবে। তেল টা কে মিডিয়াম হাই হিট এ গরম করতে হবে ঠিক যেমন লুচি ভাজার জন্য আমরা গরম করে থাকি। এবার একটা ছোট হাতার এক হাতা করে তেলে দিতে থাকব আর উল্টে পাল্টে গোল্ডেন হওয়া অবদি ভেজে নেব। গ্যাসের আঁচ কে কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে । নইলে এগুলোর বাইরে টা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে সবগুলি ধুসকা ভেজে নিতে হবে।
- 4
মিক্সি তে ধনেপাতা, কাঁচা লঙ্কা, দই, স্বাদমতো নুন ও স্বাদমতো চিনি কে একসঙ্গে বেটে একটা চাটনি তৈরি করে নিতে পারেন।
- 5
ধুসকা কে এই চাটনি টি বা যেকোনো মনের মত চাটনির সঙ্গে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি