শাহী চিকেন কোপ্তা কারি

এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, বাড়ির সবার খুব পছন্দ তাই সবার সঙ্গে ভাগ করতে চাই।
শাহী চিকেন কোপ্তা কারি
এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, বাড়ির সবার খুব পছন্দ তাই সবার সঙ্গে ভাগ করতে চাই।
রান্নার নির্দেশ
- 1
বোনলেস চিকেন কে মিক্সার এ পেস্ট করে নিতে হবে। এবার ওর মধ্যে পেঁয়াজ,আদা, রসুন কুঁচি, নুন,গরম মশলা গুঁড়া,ছাতু, ভাজা জিরা গুঁড়া, ধনেপাতা কুঁচি, ডিম সব এক সঙ্গে মেখে নিতে হবে।
- 2
এবার ছোট ছোট বল গড়ে চেপটে দিতে হবে। এবং কম তেলে আঁচ কমিয়ে দুপিঠ ভাল করে ভাজতে হবে। এখন কোপ্তা গুলো তৈরি। কেউ চাইলে এই ভাজা কোপ্তা গুলো এই ভাবে ভাজা খাওয়া যায়। কিন্তু আমি এরপর গ্রেভি বানাব।
- 3
গ্রেভির জন্য পেঁয়াজ,আদা, রসুন, টমেটো সব একসাথে পেস্ট করে নিতে হবে। তারপর প্যানে সাদা তেল গরম করে পেস্ট টা ঢেলে দিয়ে কষাতে হবে। এবার পোস্ত কাজু,চারমগজ বাটা,কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, টকদই সব দিয়ে আবার ভাল করে কষাতে হবে,তেল ছাড়া অবধি। নুন, চিনি পরিমাণমতো দিতে হবে। এবার অল্প গরম জল দিয়ে ফুটতে দিতে হবে।
- 4
ফুটে গেলে শাহী গরম মশলা,ঘি ও কেওড়া জল দিয়ে শেষে কোপ্তা গুলো দিয়ে গ্রেভি ঘন হলে নামাতে হবে। এটা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি