আলুর জিলিপি

আলু দিয়ে তো অনেক রকম পদ বানানো হয় এবং তা খেতেও সুস্বাদু , কিন্তু আলু দিয়ে তৈরী মিষ্টি ?সে ও কিন্তু কম সুস্বাদু নয়। সেরকম আলুর জিলিপি একটি মিষ্টি পদ যা খুব কম সময়ে, সহজে বানিয়ে ফেলা যায়।

রান্নার নির্দেশ
- 1
সিদ্ধ করা আলু প্রথমে ভালো করে মিহি করে মেখে নিয়ে তাতে ময়দা, সুজি, এলাচ গুঁড়ো, গুঁড়ো দুধ আর ঘি দিয়ে ভালো করে মেখে একটা মণ্ড বানাতে হবে যাতে কোনো দানা জাতীয় কিছু না থাকে।
- 2
মণ্ড থেকে লেচি কেটে সেটাকে লম্বা পাইপের আকারে গড়ে সেটা জিলিপির মত পেঁচাতে হবে আর মুখটা সামান্য জল দিয়ে মুড়ে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। এইভাবে সবকটি গড়ে নিতে হবে।
- 3
এবার জিলিপি গুলো ভাজার জন্যে কড়াইতে তেল গরম করে জিলিপি গুলো কম আঁচে গোল্ডেন ব্রাউন / সোনালি রঙের করে ভেজে নিতে হবে।গ্যাসে আর 1টি পাত্রে চিনি আর 1.5কাপ জল দিয়ে 5 মিনিট ফোটাতে হবে চিনির সিরার জন্য।
- 4
সবকটি ভাজা হলে বানানো চিনির রসে জিলিপিগুলো দিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- 5
30 মিনিট রাখার পর তুলে নিলেই #আলুর জিলিপি# পরিবেশনের জন্য তৈরি ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি