দহি ফুলকি

এই রেসিপির ভিডিও দেখতে গেলে নিচের লিংকে ক্লিক করুন
https://youtu.be/0qqQrODgZsE
দহি ফুলকি
এই রেসিপির ভিডিও দেখতে গেলে নিচের লিংকে ক্লিক করুন
https://youtu.be/0qqQrODgZsE
রান্নার নির্দেশ
- 1
দহি ফুলকি বানানোর জন্য প্রথমেই একটা বড় বাটিতে বেসন নিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেব স্বাদমতো নুন, বেকিং সোডা, বেকিং পাউডার, লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো করে রাখা মশলা টা। এবার এই সব উপকরণ গুলি কে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন আর স্মুথ / মসৃণ ব্যাটার তৈরি করতে হবে ঠিক পাকোড়া বানানোর ব্যাটরের মত। মিশ্রণটির মধ্যে যেন কোন দলা না থাকে । এবার এই মিশ্রণটি কে 10 মিনিট রেস্ট হতে দেব।
- 2
মিশ্রণটা রেস্ট হওয়া কালীন আমি দইয়ের মিশ্রণ টা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জার এর মধ্যে দই নিয়ে দই টাকে ফেটিয়ে নেব। এবার একটা বড় বাটিতে দই টাকে ঢেলে তার মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর চিনি। চিনি টা গুলে যাওয়া ওবদি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দইয়ের মিশ্রণ টা একটু পাতলা এই রাখতে হবে।
- 3
এবার একটি কড়াইয়ে মিডিয়াম হাই ফ্লেমে / মাঝারি থেকে জোর আঁচে তেল গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেলে বড়ার মিশ্রণটি থেকে ছোট ছোট আকারের বড়া ভেজে নিতে হবে। বড়া গুলোকে মিডিয়াম হাই ফ্লেমে / মাঝারি থেকে জোর আঁচে সোনালি করে ভেজে নিতে হবে।
- 4
বড়া গুল ভাজা হয়ে গেলেই তেল থেকে তুলেই ঠান্ডা দই এর মিশ্রণে দিয়ে দেব। গরম বড়া গুলি ঠান্ডা দইয়ের মিশ্রণে গেলেই দই টা শুষে নেবে। এইভাবে সব বড়া গুলো ভেজে নিয়ে দই য়ে দিয়ে কিছুক্ষণ ভিজতে দেব। বড়া গুলো দই টা শুষে নিলেই পরিবেশন করব।
- 5
পরিবেশন করার জন্য বড়া গুলিকে একটা প্লেটে সাজিয়ে নেবো। ওপর থেকে দিয়ে দেবো দইয়ের মিশ্রণ টা, টক মিষ্টি লাল চাটনি, টক ঝাল সবুজ চাটনি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা।
- 6
গরমে এই ঝামেলা বিহীন সুস্বাদু চাটের রেসিপি সবাইকে করে খাওয়ান সবাই খুব পছন্দ করবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি